বরুড়ায় দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় মোসাম্মৎ সাজেদা বেগম (২৫) নামে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার(২৯ সেপ্টেম্বর) ভোর রাতের কোন এক সময় নিজ থাকার ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। সাজেদা উপজেলার ভাউকসার ইউনিয়নের দুলুয়া(হাজি বাড়ি) গ্রামের ডুবাই প্রবাসী মাসুদের স্ত্রী।

Post Inside

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সাজেদা দুই সন্তানের জননী।স্বামী প্রবাসে থাকে।মঙ্গল বার রাতের যেকোন সময় রহস্যজনকভাবে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।ফজর নামাজের পর দরজা না খুলতে দেখে শাশুড়ী,জা সবাই ডাকাডাকি করার পর দরজা না খোলায় বাহিরের শব্দ শুনে সাজেদার ছোট শিশু বাচ্ছা নাঈম (৫) এসে দরজা খোলে। পরে পরিবারের সবাই ভিতরে ঢুকে দেখে সাজেদা ঘরের তীরের সাথে ঝুলন্ত দেহ। পরে সবাই চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন,আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনান্থলে যাই।সুরতহাল তৈরি লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠিয়েছি।ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে”।

আরো পড়ুন
error: Content is protected !!