কুসিকের ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রায়হান বিজয়ী

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ – নির্বাচনে সৈয়দ রায়হান আহমেদ ( ট্রাক্টর) বিজয়ী হয়েছেন। তিনি ৩ হাজার ২২৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন মিঠু পেয়েছেন ৭৪২ ভোট।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট বিকেল ৪টা পর্যন্ত।

Post Inside

উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভিড় দেখা গেছে ভোটকেন্দ্রে। এ এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন ছিলো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ নির্বাচনে লড়ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনজন কর্মী। তবে এদের কাউকে দল থেকে সরাসরি সমর্থন দেয়া হয়নি। তারা হলেন সৈয়দ রায়হান আহমেদ, আনোয়ার হোসেন মিঠু এবং ইয়াছিন ভূইয়া।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৫৯৬ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৪ হাজার ২৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৩৫৭ নারী ভোটার।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলো।

গত ৩১ আগস্ট অসুস্থতাজনিত কারণে মারা যান নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু।

আরো পড়ুন
error: Content is protected !!