চৌদ্দগ্রামে আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মাছুমের মনোনয়নপত্র সংগ্রহ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য মিয়া মোহাম্মদ জহির, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফজলুল হক মেম্বার, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল করিম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তাপস ধর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল হাজারী।

Post Inside

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শোয়েবুল হাসান, উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সাকিন, মিয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সহ উজিরপুর ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!