কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ মহিলা মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সাহাপুর এলাকা থেকে ৬৭১ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শনিবার ভোর রাতে জেলার সদর দক্ষিন থানার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৬৭১ বোতল ফেন্সিডিলসহ মোহছেনা আক্তার নামে এক মহিলা মাদক কারবারীকে আটক করে র‌্যাব।

সে সদর দক্ষিন থানার সাহাপুর (সোনাইছড়ি) গ্রামের মোঃ মনির হোসেন এর স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটকৃতের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!