বিএনপি জামাতকে ঠেকানোর জন্য যুবলীগই যথেষ্ট-শেখ ফজলে নাঈম

নিজস্ব প্রতিবেদক।।
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে রামঘাটস্থ কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যলয়ে কুমিল্লা মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম ।

Post Inside

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোঃ এহসানুল হক,মোঃ শাহাদাত হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ রাকিব উদ্দিন, মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যই বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রম।বিএনপি জামাতকে ঠেকানোর জন্য যুবলীগই যথেষ্ট।

তিনি আরো বলেন যুবলীগের কর্মিদের সজাগ থাকতে হবে বিএনপি জামাত আবারো মাথাচাড়া দিয়ে উঠছে, দেশে আবারো জ্বালাও পুড়াও ও দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে পারে তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবলীগ কর্মিদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ১১ নং ওয়ার্ড কুসিক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদীর সন্ঞালনায় বর্ধিত সভাটি শেষ হয়।

আরো পড়ুন
error: Content is protected !!