কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় একটি ফসলি জমির মাটির নিচে হাত-পা বাঁধা অবস্থায় পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক ওই জমিতে কাজ করতে গেলে মাটির নিচে মরদেহ চাপা দেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে।

Post Inside

বরুড়া থানার ওসি নাজমুল হক জানান, নিহত নারীর হাত-পা বাঁধা ছিল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে নির্জন ওই ফসলি জমিতে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ওসি নাজমুল হক আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!