১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে -মনিরুজ্জামান বাহলুল

  • তারিখ : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 176

স্টাফ রিপোর্টার।।
“দেশের মানুষ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য অপেক্ষায় আছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী গণমানুষের পাশে আছে এবং থাকবে বলেছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল৷

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বাশরা সরকার বাড়ি বালুর মাঠে এ জনসভায় প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন৷

এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে জামায়াতে ইসলামী মাঠে কাজ করছে। জনগণের ভোটে সুযোগ পেলে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে এবং কামাল হোসেন ফকির ও বিল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাওছার আলম, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন মোল্লা ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।

জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিতি ছিলেন।

error: Content is protected !!

অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে -মনিরুজ্জামান বাহলুল

তারিখ : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫