কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে সমাহিত

জহিরুল হক বাবু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারী হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

Post Inside

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়।

স্বজনরা জানান, বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসাৈম মৃত্যুকালে স্ত্রী চার ছেলে ও চার মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।

আরো পড়ুন
error: Content is protected !!