১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় সৌদি প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, বেঁধে রেখে লুটপাট

  • তারিখ : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 2022

স্টাফ রিপোর্টার॥
কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের পূর্ব–দক্ষিণ টেকপাড়ায় সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে অস্ত্রধারী ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের পূর্ব–দক্ষিণ টেকপাড়ায় সৌদি প্রবাসী বাড়ীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, আব্দুল জলিল ও তার ছেলে ফাহাদ দুজনেই সৌদি প্রবাসী। বেশ কিছুদিন পূর্বে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি ফেরেন ছেলে ফাহাদ। ঘটনার রাতের গভীরে ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভাঙচুরের শব্দ কেউ টের পায়নি। ভেতরে ঢোকার পর তারা জেগে উঠতেই ডাকাতদল ফাহাদ, তাঁর মা ও ছোট ভাইকে হাত-পা বেঁধে ফেলে এবং ফাহাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

একপর্যায়ে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা তাদের দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে। এ সময় নগদ ১০ হাজার টাকা, সৌদি রিয়াল সাড়ে ৫ হাজার, তিনটি মোবাইল ফোন, প্রায় চার ভরি স্বর্ণ এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়। পরিবারের হিসেবে লুট হওয়া সম্পদের মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

প্রবাসী ফাহাদ বলেন, ‘চার–পাঁচজন লোক শটপ্যান্ট, গেঞ্জি ও মুখোশ পরে ঘরে ঢোকে। প্রথমে আমি যে ঘরে থাকি সে ঘরে, পরে পাশের ঘরে যায়। দুই ঘরই পাশাপাশি ও ভেতর থেকে যুক্ত, তাই সহজেই লুটপাট চালিয়েছে তারা। আমরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

error: Content is protected !!

কুমিল্লায় সৌদি প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, বেঁধে রেখে লুটপাট

তারিখ : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫