০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে তাল গাছে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • তারিখ : ১০:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • 65

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে গোমতী নদীর চরে বন্ধুদের সাথে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মোঃ রবিন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ৪ টায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন গোবিন্দপুর খলিফা বাড়ীর মৃত আলম মিয়ার ছেলে।

নিহত রবিনের চাচা মনির হোসেন জানায়, বিকেলে রবিনসহ ৪ বন্ধু বাড়ীর পাশে কুসুমপুর গোমতী নদীর চরে তালের সাস পাড়ার জন্য যায়। বন্ধুদের অনুরোধে রবিন তাল পাড়ার জন্য গাছে উঠে।

এসময় গাছের পাশ দিয়ে যাওয়া ৪৪ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায় রবিন।

স্থানীয়রা রবিনকে উদ্ধার কে গোবিন্দপুর বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা করে রবিনকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত রবিন গোবিন্দপুর নলেজ কেয়ার স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিলো।

error: Content is protected !!

কুমিল্লার বুড়িচংয়ে তাল গাছে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

তারিখ : ১০:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪