০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • 233

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও দুই মাদক ব্যবসায়ী এবং ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহীন কাদেরসহ একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ীতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী গ্রামের নূরুল ইসলামের ছেলে আজম (২৬), ও একই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে জামাল (২৮)।

এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান চালিয়ে জেলার সদর দক্ষিন থানাধীন সুয়াগাজী চৌমুহুনী মোড় এম এ হামিক পেট্রোল পাম্পের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোতালেব (৩৫), সে সদর দক্ষিন উপজেলার দক্ষিন রাজাপুর এলাকারার হাজী বশির আহমদ মজুমদারের ছেলে।

উভয় ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করেন।

error: Content is protected !!

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১