০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • তারিখ : ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • 458

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন কর্মশালাটি উদ্বোধন করেন।

ইন্টারন্যাশনাল কান্ট্রি মাইগ্রেশন পলিসি (আইসিএমপিডি) এর উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্বিক সহয়তায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তরা জানান, বিভিন্ন দেশে গমনাগমনের জন্য সরকারী অফিস সব রকম সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের এনজিওগুলো অভিবাসনের ক্ষেত্রে সহযোগিতা করছে। সেক্ষেত্রে সচেতন না হওয়ার কারনে অনেকেই মধ্যস্বত্বভুগী দালালদের মাধ্যমে বিপদে পড়েন। তাই নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে সচেতন হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তোলোয়াত করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কান্ট্রি মাইগ্রেশন পলিসি (আইসিএমপিডি) এর প্রজেক্ট ম্যানেজার গুলডা মাইরা রোমা। কর্মশালায় সচেতনাবৃদ্ধিমূলক বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কান্ট্রি মাইগ্রেশন পলিসি (আইসিএমপিডি) এর প্রোগ্রাম অফিসার রোমান মাখোকা, কান্ট্রি কো-অর্ডিনেটর ইকরাম হোসেন প্রমূখ।

error: Content is protected !!

কুমিল্লায় নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তারিখ : ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০