কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ মোঃ বাহার উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ১৩ হাজার ২৮০ পিস ইয়াবা ও ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

Post Inside

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত যুবক লাকসাম উপজেলার পৈশাগী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!