কুমিল্লা জেলা পুলিশের অভিযানে সাড়ে ৭ মাসে ৮ হাজার আসামি গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিগত সাড়ে ৭ মাসে বিভিন্ন অপরাধে ৮ হাজার ১১২ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লাবাসিকে আইনসঙ্গত সেবা প্রদানের নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিগত সাড়ে ৭ মাসে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত প্রায় ৮ হাজার আসামিকে গ্রেফতার করে আইনের হাতে সোর্পদ করা হয়েছে। অপরাধিদের সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

Post Inside

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে পুলিশ জেলাজুড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সাড়ে ৭ মাসে ওয়ারেন্টভুক্ত ২ হাজার ৯৫৩ জন, নিয়মিত মামলায় ২ হাজার ৫৮৫ জন, মাদক মামলায় ২ হাজার ৪০৩ জন ও অন্যান্য মামলায় ১৭১ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গতকাল ২১ শে আগস্ট ওয়ারেন্টভুক্ত ১১ জনসহ ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!