১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

  • তারিখ : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 37

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো: সাজা পরোয়নাভুক্ত আসামী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নূর মিয়া প্রকাশ নুরুল ইসলাম এর ছেলে আব্দুল মমিন, উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মো: আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক সুমন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মো: ইমন, গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মো: রোশন আলী প্রকাশ মুন্সী মিয়ার ছেলে সাহাবউদ্দিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের জিনিদকরা গ্রামের আবুল কালামের ছেলে রবিউল হোসেন।

বুধবার (২৪ এপ্রিল) দুুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ‘ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।’

error: Content is protected !!

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

তারিখ : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪