চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ ও চৌদ্দগ্রাম সার্কেল এএসপি সাইফুল ইসলাম সাইফের দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে এসআই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকায় এ অভিযান চালানু হয়।

Post Inside

চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন (২) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার সংলগ্ন ঈশানচন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে পুকুরপাড় থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো: উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে গোলাম হোসেন (৫০) ও ফজলুল হকের ছেলে মোঃ লিটন মিয়া (৩৫)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, আজ (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!