চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম শাকিল (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে উপজেলার জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

Post Inside

আটক হওয়া মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের সামসু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!