১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতাল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন

  • তারিখ : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 183

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে হামলা, ভাংচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টার মালিক সমিতি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ওই মানববন্ধন করা হয়। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন হাসপাতাল সংশ্লিষ্ট প্রায় সহস্রাধিক চিকিৎসক, মালিক, কর্মকর্তা ও কর্মচারী। পরে দ্রুত বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবদুল আলীম সরকার, সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন, আল মদিনা হাসপাতাল কো-চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, সততা হসপিটালে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস, জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহীন আলম সরকার ও শিশু মাতৃ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম সরকার প্রমুখ।

error: Content is protected !!

দেবিদ্বারে হাসপাতাল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন

তারিখ : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫