১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার অবৈধভাবে মাটি কাটায় চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও স্কেভেটর জব্দ; মামলা দায়ের কুমিল্লায় গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’ বুড়িচংয়ে বিভিন্ন ঔষধ দোকানে অভিযান; ২৭ হাজার টাকা জরিমানা কুমিল্লা আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতির কুমিল্লায় যাত্রাবিরতি বুড়িচংয়ে খেলার মাঠ দখল করে নির্মাণসামগ্রীর হাট; নেপথ্যে কারা? কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল রাসেল ভাইপার

  • তারিখ : ০৫:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • 359

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুকুর থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ পাওয়া গেছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

অপু মন্ডল (৩২) নামে স্থানীয় এক যুবক সাপটি উদ্ধার করে একটি লোহার খাঁচায় ভরে রেখেছেন। পুকুর থেকে বিষধর সাপ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপু মন্ডল জানান, মাছ ধরার জন্য রোববার সকালে পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছিল। এ সময় কচুরিপানার ভেতরে ৪-৫ ফুটের একটি সাপ দেখা যায়। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এরপর খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি বিষধর রাসেল ভাইপার।

চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩০ নভেম্বর) সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। যা ভেনম রিচার্স সেন্টারে এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে।

বিশ্বব্যাপী কিলিং মেশিন হিসেবে খ্যাত রাসেল ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কামড়ের পর শরীরের আক্রান্ত স্থানের টিস্যু নষ্ট হয়ে পচন ধরে। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু নিশ্চিত।

error: Content is protected !!

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল রাসেল ভাইপার

তারিখ : ০৫:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০