ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ ৭২ হাজার টাকার চোরাচালানের ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকার ভারতীয় বিভিন্ন বাজি, কসমেটিক্স, মেহেদী ও চকলেট আটক করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এছাড়া শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

Post Inside

জানা গেছে, বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স, মেহেদী ও চকলেট আটক করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকা। পরে এসব জব্দকৃত মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বাজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!