১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

ব্রাহ্মণপাড়ায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

  • তারিখ : ০৯:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • 269

মনিরুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বোর ধানসহ বিভিন্ন মৌসুমী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধান, গম, ভট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, শীতকালীন মুগ, পেঁয়াজ, মশুর, খেসারি, টমেটো, মরিচ ও পরবর্তী খরিপ-১ মৌসূমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১১৪০ জন অধিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বিনা মূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মজিবুর রহমান। পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার তফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন, এসএপিপিও রেহান উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, আলেক হোসেন, আবুল হোসেন, আকলিমা আক্তার সহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষানীবৃন্দ।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

তারিখ : ০৯:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০