০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

“মুদাফরগঞ্জ-অফিস চিতোষী সড়ক” সিএনজি চালকদের নৈরাজ্য; সন্ধ্যা থেকেই অতিরিক্ত ভাড়া আদায়

  • তারিখ : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 153

মোঃ জামাল হোসেন।।
কুমিল্লা-চাঁদপুর সীমান্ত এলাকায় মুদাফরগঞ্জ থেকে অফিস চিতোষী (ভায়া বেরনাইয়া) বাজার সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাচালকদের ভাড়াব্যবস্থায় দীর্ঘদিন ধরেই চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে। বিশেষ করে মাগরিবের নামাজের পর থেকে রাত গভীর হওয়া পর্যন্ত ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, এই রুটে কোনো নির্ধারিত ভাড়ার তালিকা নেই। ফলে চালকরা যাত্রীদের কাছ থেকে নিজেদের খুশিমতো ভাড়া দাবি করে থাকেন। রাত যত বাড়ে, ভাড়াও তত বাড়তে থাকে। ‘লাইনের গাড়ি’ ছাড়া বিকল্প কোনো যানবাহন না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

এই সড়কে একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং নারী যাত্রীরা। অনেক সময় গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে পড়তে হয় নানা দুর্ভোগে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

তাদের দাবি, দ্রুত এই রুটে নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন, মনিটরিং ব্যবস্থার চালু এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সিএনজি ভাড়া, চালকদের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী যাত্রীরা।

error: Content is protected !!

“মুদাফরগঞ্জ-অফিস চিতোষী সড়ক” সিএনজি চালকদের নৈরাজ্য; সন্ধ্যা থেকেই অতিরিক্ত ভাড়া আদায়

তারিখ : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫