মুরাদনগরে তিন ফসলি কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা

মনির হোসাইন।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার তিন ফসলি কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

Post Inside

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কুমিল্লা জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন মনির, মনির হোসেন খাঁন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন, কবির হোসেন, শরীফুল ইসলাম, শিউলি আক্তার, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নাঈম সরকার, সৈয়দ গোলাম মহিউদ্দিন, ইট ভাটার মালিক জালাল উদ্দিন, হাজী ইদ্রিস, সবুর ভইয়া প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!