১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

  • তারিখ : ১১:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 390

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাত দিন পর হাতে ও গলায় রশি পেঁচানো অবস্থায় ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

নিহত শিশুর নাম আদিবা জাহান মীম (৭)। সে উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

মৃত শিশুর বাবা হানিফ মিয়া বলেন, “আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা ছিল। কেউ আমার মেয়েকে হত্যা করে ফেলে গেছে। আমি এর বিচার চাই।”

শিশু আদিবার মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও, কেউই তার কান্না থামাতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, “লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি। বিষয়টি রহস্যজনক।”

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”উদঘাটনে তদন্ত চলছে।’

error: Content is protected !!

মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

তারিখ : ১১:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫