১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৪৫০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • তারিখ : ১১:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 124

মনির হোসাইন।।

কুমিল্লার মুরাদনগরে ৪৫০ পিস ইয়াবা সহ মোঃ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার মোচাগড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মোঃ রাসেল মুচাগড়া গ্রামের মৃত.ইমাম হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোচাগড়া এলাকায় সেনাবাহিনী অভিযান চালায়। খবর পেয়ে এসআই জালাল আহমেদের নেতৃত্বে মুরাদনগর থানার একদল পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় মোচাগড়া বাজার সংলগ্ন আলীম মিয়ার তিনতলা ভবনের বাসায় তল্লাশি চালিয়ে মোঃ রাসেল এর শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ৪৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৩৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!

মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৪৫০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

তারিখ : ১১:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫