১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

  • তারিখ : ০৯:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • 347

নিউজ ডেস্ক।।
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে ডুকে তাকে গুলি করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক তা জানাতে পারেননি আমিনুল হক।

কিবরিয়ার রাজনৈতীক সহকর্মীরা জানান, কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রাত সাড়ে ৮টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। গুলিবিদ্ধ অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মারা গেছেন কি না, সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটা জানতে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ বলছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেল যোগে তিন/চারজন দুর্বৃত্ত মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

error: Content is protected !!

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

তারিখ : ০৯:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫