সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িচং থানার কার্যক্রম চলছে

জহিরুল হক বাবু।।
সরকার পতনের পর সহিংসতার কারণে দেশের প্রত্যেক থানার কার্যক্রম বন্ধ ছিলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৫৯৩টি থানার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতার বুড়িচং থানার কার্যক্রমও চলছে নির্বিঘ্নে।

রবিবার (১১ আগস্ট) বিকেলে বুড়িচং থানা পরিদর্শন করেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা ৩৮/বীর এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান।

Post Inside

এসময় থানাতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা ওসি নিজে শুনেন এবং তাদের সেবা দিতে সার্বিক সহযোগিতা করেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, আমার থানার সকল পুলিশ সদস্য উপস্থিত আছেন। তারমধ্যে ২জন অফিসিয়াল ছুটিতে আছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও থানাতে ১৫ জন আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তা চলবে।

আরো পড়ুন
error: Content is protected !!