আড়াইশ কম্বল বিতরণ করলো ফেসবুকভিত্তিক গ্রুপ এস এস সি ০২ এবং এইচ এস সি ০৪

স্টাফ রিপোর্টারঃ
ফেইসবুক গ্রুপ এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা কুমিল্লায় অন্তত আড়াইশজন দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে। শুক্রবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় চলে কম্বল বিতরণের কাজ।

সংগঠনসূত্রে জানা যায়, ওয়ার্মলাভ বা উঞ্চ ভালোবাসা
বাংলাদেশ এর একটি সামাজিক ও মানবিক উদ্যোগ। যার মূল কাজ হল বাংলাদেশের প্রতিটি হতদরিদ্র ও অসহায় মানুষের নিকট শীতের কম্বল পৌঁছে দেয়া।

Post Inside

২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর এই জনকল্যাণমুখী কাজটি করে আসছে ফেসবুকভিত্তিক এই গ্রুপের প্রতিটি সদস্য।

তারই ধারাবাহিকতায় গত ৮ ই জানুয়ারি শুক্রবার ফেসবুকভিত্তিক গ্রুপ এস এস সি ২০০২ এবং এইচ এস সি ২০০৪ বাংলাদেশ এর পক্ষ থেকে কুমিল্লায় কম্বল বিতরণ করে।

শুক্রবার সকালে জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর আলীয়াবাদ দুপুরে বরুড়া উপজেলার মহেশপুর ও হোসেনপুর গ্রামে মোট আড়াইশ গরীব ও অসহায়দের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে সার্বিক দায়িত্বে ছিলেন কুমিল্লার ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু ও ঢাকার প্রতিনিধি কাওছার আহমেদ। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, রাসেল ইসলাম, এম. এ. কাইয়ুম, মোহাম্মদ খোরশেদ আলম,একরাম হোসেন, জিয়াউল হাসান বনি, মাহ্দিবিন হোসাইন, সাদিয়া নাজনীন নীলিমা, কামরুল হাসান রনি, ইনজামানুল ভূঁইয়া সৈকত এবং আরো অনেকে।

সংগঠনসূত্রে আরো জানা যায়, একই দিনে কুমিল্লা সহ চট্টগ্রাম,, নোয়াখালী,ও কক্সবাজার এ শীত কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। তার আগে গত ১৮ই ডিসেম্বর রংপুর ও নীলফামারি সহ উত্তরবঙ্গের বেশ কিছু পরিবারে মোট ৩,৫০০ কম্বল বিতরণ করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!