কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টাপর ফের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি। তবে শেষ রক্ষা হয়নি। পালানোর দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণ থেকে মো. রুবেল নামে ওই আসামি পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

Post Inside

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান জানান, নারী নির্যাতন মামলার আসামি মো. রুবেলকে নারী ও শিশু আদালতে হাজির করার জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এবং সন্ধ্যায় কুমিল্লা আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার মো. রুবেল (২৮) নাঙ্গলকোট উপজেলার কোকালি গ্রামের শাহ আলমের ছেলে।

এদিকে আদালত প্রাঙ্গণ থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামি কীভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ওয়ারেন ভুক্ত এক আসামিকে গতকাল রাতে গ্রেফতারের পর আজ দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। আদালত থেকে কৌশলে সে পালিয়ে যায়। পরবর্তীতে নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুনরায় সন্ধ্যায় জাল হাতেতে প্রেরণ করা হয়।

সট- শাহিনুর আলম, ওসি, নাঙ্গলকোট থানা।

আরো পড়ুন
error: Content is protected !!