লাল কার্ড হাতে কুমিল্লার শিক্ষার্থীরা, ‘না’ বলল মাদক-কিশোর অপরাধকে

স্টাফ রিপোর্টার।।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে শপথ নিয়েছে কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘না’ জানিয়ে লাল কার্ড প্রদর্শন করে তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও দেশপ্রেমের শপথ অনুষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।

Post Inside

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এস আই ফরিদ ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক শাকিল রানা, অর্থ সম্পাদক নাবিল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, প্রচার সম্পাদক সালমান সাজিল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোলেয়মান সিয়াম, সদস্য যোবায়ের, আরমার, ইরফান, নাঈম, রাকিব প্রমুখ।

পরে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল হক শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থেকে দেশপ্রেম ও নৈতিকতায় উজ্জীবিত হয়ে গড়ে ওঠার শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে অপরাধ ও মাদককে ‘না’ জানায়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে ওঠা সংগঠনটি ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!