কুমিল্লায় গোমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ তাঁর নাম জানাতে পারেনি।

সোমবার বিকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের পার্শ্ববর্তি গোমতী নদীতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

Post Inside

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গোমতী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন
error: Content is protected !!