কুমিল্লায় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লায় পানিতে ডুবে মিনহাজ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) জেলার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের ঊনজুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই ইউনিয়নের ঊনজুটি ফকির মাহমুদের বাড়ির মোঃ ইউনুছ মিয়ার ছোট ছেলে।

নিহত শিশু মিনহাজের বড় বোন তাহমিনা আক্তার জানান, চার ভাই-বোনের মধ্যে মিনহাজ (৬) ছিল সবার ছোট। সে ঊনজুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। দুপুরে গোসলের কথা বলে বাড়ির পাশে (সাত তলা মাদ্রাসার পুকুরে) গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি।

Post Inside

এক পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরে মিনহাজের লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রুজিনা আক্তার জানান, মৃত অবস্থায় শিশুটিকে আমাদের কাছে আনা হয়েছিল। তবুও দুইবার ইসিজি করে পরীক্ষা করেছি, কিন্তু প্রাণের কোনো সঞ্চার পাওয়া যায়নি।

আরো পড়ুন
error: Content is protected !!