কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতোয়ালিতে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

Post Inside

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৮)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মিন্নতনগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় যে, একটি প্রাইভেট কারে মাদক ঢাকায় নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলমসহ সঙ্গীয় ফোর্স গাড়িটিকে আটক করে।

পরে গাড়িটি তল্লাশি করে বেকডালার ভেতর থেকে ২৫টি ফোটলা উদ্ধার করা হয়। প্রতিটি ফোটলায় ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৯০৬৪।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, আটক ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!