কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফ ও ১ লাখ ১০ হাজার টাকাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। সোমবার (১১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

Post Inside

অভিযানে মাদক কারবারির হেফাজত থেকে ৭৫ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১০ হাজার ৩৫৭ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. আনিসুর রহমান (২৭)। তিনি পাচড়া গ্রামের মো. আব্দুল রশিদের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিসুর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!