কুমিল্লার মুরাদনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

মনির হোসাইন।।
“শিশু থেকে প্রবীণ,পুষ্টিকর খাবার সর্বজনীন”এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

রবিবার (১জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আবদুর রহমান।

Post Inside

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মোঃ আবুল কালাম আজাদ খান, ডাঃ মোঃ সোহরাব হোসাইন, ডাঃ মোঃ শাহেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!