কুমিল্লার হোমনায় প্রভাত ফেরীতে ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

সোনিয়া আফরিন।।
কুমিল্লায় মাতৃভাষা ও শহীদ দিবসের প্রভাত ফেরীতে ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে মোঃ হোসেন নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ হোসেন (১৮)। সে উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে।

Post Inside

জানা যায়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রভাতফেরীতে যাওয়া সময় ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। পরবর্তীতে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতে আটককৃত যুবক অপরাধ স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়। এসময় সহযোগিতা করেন হোমনা থানা পুলিশের একটি দল। পরে পুলিশ আটককৃত যুবককে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!