কুমিল্লায় বিপুল পরিমান গাঁজাসহ এক মাদককারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিন থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী’কে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিন থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আব্দুল মালেক (৩৭) নামে এক মাদক কারবারীকে আটক করে র‌্যাব। আটককৃত আবদুল মালেক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার কমরপুর শুয়াগাজি গ্রামের আব্দুল খালেক এর ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!