কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রাক্তন প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তার নাম মো. জহিরুল হক (৮২)। তিনি তিতাস উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের আঙ্গাউড়ায় রাস্তা পার হওয়ার সময় গৌরীপুর মোড়মুখী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Post Inside

স্থানীয়দের বরাতে দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, রাস্তার পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ওই প্রধান শিক্ষকের ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনরা বলেছে, যিনি মোটরসাইকেল চালক তার কোনও দোষ ছিল না। এ ছাড়াও মোটরসাইকেল চালক ও নিহত প্রধান শিক্ষক সম্পর্কে আত্মীয় হন। তাই তারা কোনও অভিযোগ করেননি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!