কুমিল্লা সীমান্তে বিজিবির হাতে ৮৬ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোন আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। সোমবার (২ জুন) রাতে শিবেরবাজার বিওপির অধীনে একটি বিশেষ টহলদল উপজেলার সোনাপুর এলাকা থেকে এসব মামলা জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

Post Inside

তিনি জানান, অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সোনাপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত মোবাইলগুলোর মধ্যে ১৮১টি নতুন এবং ৯৩টি পুরাতন ফোন সেট রয়েছে। যার আনুমানিক বর্তমান বাজারমূল্য ৮৬ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকা। জব্দকৃত মোবাইল ফোনসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

আরো পড়ুন
error: Content is protected !!