ঢাকনাবিহীন খাবার ঘিরে উড়ছিল মাছি, রেস্টুরেন্টকে জরিমানা

আতাউর রহমান।।
খাবার ঢাকা না রেখে খোলা রাখায় খাবার ঘিরে ওড়াউড়ি করছিল মাছি। এমন অস্বাস্থ্যকর পরিবেশে ভোক্তাদের খাদ্য পরিবেশনের অপরাধে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Post Inside

রোববার ( ৩১ আগস্ট ) বিকেলে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভোক্তাদের মধ্যে পরিবেশন সুনিশ্চিত করার লক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে এক রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া সদর বাজারের বিভিন্ন খাবারের হোটেল ও খাদ্যউপাদানকারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় অস্বাস্থ্যকর উপায়ে ভোক্তাদের খাদ্য পরিবেশনের অপরাধে খাবার পরিবেশনকারী এক হোটেলকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান চলমান আছে।

আরো পড়ুন
error: Content is protected !!