তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হবে -মেঘনায় ড. মারুফ হোসেন

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হবে। ১৭ বছর ভোট দিতে পারেনি মানুষ ধানের শীষে ভোট দিয়ে অধিকার ফিরিয়ে নিন।

Post Inside

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপি মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,বিগত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে কেটে ফেলার সংস্কৃতি চালু ছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।তিনি আরও বলেন, এখন সময় এসেছে আপনাদের নিজের ভোট নিজে দেওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে মেঘনা–দাউদকান্দি অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের সকল অবকাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, আজহারুল হক শাহিন, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, আতাউর রহমান ভুইয়া, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিন ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গা ইউনিয়নের টিটির চর, বড়ুইয়াকান্দি, রামপ্রসাদের চর, চালিভাঙ্গা ও নলচর এলাকায় পৃথক পৃথক পথসভা ও গণসংযোগে অংশ নেন।

আরো পড়ুন
error: Content is protected !!