দাউদকান্দিতে ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম

শামীম রায়হান।।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন তারই কনিষ্ঠ পুত্রবধূ সাইফা ইসলাম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনের সহধর্মিণী।

Post Inside

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি পৌর সদর ও সাহাপাড়া এলাকায় গণসংযোগ করেন সাইফা ইসলাম। গণসংযোগকালে পৌর মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।গণসংযোগে সাইফা ইসলাম সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় এলাকার ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

জাসাসের আহবায়ক মোল্লা সোহেল ও সদস্য সচিব মধু সরকার জানান, দাউদকান্দি-মেঘনা এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন।

এসময় ধানের শীষের পক্ষে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন,পৌর মহিলা দলের আহ্বায়ক আইরিন সরকার,রিতা আক্তার,রেহানা আক্তার,লাকি আক্তার ও ৬ নং ওয়ার্ডের মহিলা দলের আহ্বায়ক মোসাঃ কলি আক্তার প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!