দাখিল পরীক্ষা উপলক্ষে দারুসসালাম মাদানীয়া আলীম মাদরাসায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী দারুসসালাম মাদানীয়া আলীম মাদরাসায় দাখিল পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ফকির।

Post Inside

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমূল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মোঃ তৌহিদুর রহমান জিহাদী।

অনুষ্ঠানে বক্তারা দাখিল পরীক্ষার্থীদের সর্বোচ্চ সফলতা কামনা করেন এবং তাদেরকে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মনোযোগের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মেহেদী হাসান, মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা মোঃ আনদুর রশিদ, মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ সোহাগ মিয়া, খাদিজা আক্তার, হোসনা আক্তার, লাকি আক্তারসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!