দুর্নীতি ও লুটপাটমুক্ত অর্থবহ পরিবর্তন চায় লেবার পার্টি : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, “আজকের বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা, অর্থলুট, কালোটাকা ও অর্থপাচার রাষ্ট্রকে দেউলিয়া করে ফেলেছে। জনগণের কষ্টের বিনিময়ে গড়ে ওঠা এই দুর্নীতির সাম্রাজ্য ভেঙে দিতে হবে। আমরা এমন এক ইনসাফভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ পাবে।”

Post Inside

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা জেলা ও মহানগর লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় দলীয় প্রতীক ‘আনারস’ বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে নিবন্ধিত ও সংরক্ষিত হওয়ায় কুমিল্লার নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

ডা. ইরান বলেন, “আনারস প্রতীক আজ শ্রমজীবী মানুষের ইনসাফ ও সমঅধিকারের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ লেবার পার্টি ওমর-ই সাম্যবাদের দর্শনে বিশ্বাসী—যেখানে শোষণ, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান নেই। আমরা এমন এক ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ মর্যাদা ও ন্যায্য অধিকার পাবে।”

তিনি আরও বলেন, “ওমর-ই সাম্যবাদের ভিত্তিতে আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই, যেখানে ক্ষমতা ও সম্পদের মালিক হবে জনগণ, কোনো গোষ্ঠী নয়। লেবার পার্টি সেই অর্থবহ পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুতি নিচ্ছে।”

সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাসুদ মিয়া চৌধুরী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, মহানগর আহবায়ক আলমগীর হোসেন মোল্লা বাচ্চু, জেলা কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, জেলা নেতা মো. দুলাল হোসেন, বুড়িচং উপজেলা সদস্য আবু ইউসুফ ও মো. রবিউল ইসলাম, বুড়িচং পৌরসভার সদস্য মো. ফয়েজ ও মো. মিজানুর রহমান।

সাক্ষাৎ শেষে কুমিল্লার নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!