বাসসের প্রধান প্রতিবেদক কুমিল্লার দিদারুল আলমের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদারের মা ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টায় তিনি কুমিল্লা ময়নামতির শাহদৌলতপুর গ্রামের মৈশান বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Post Inside

তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

দিদারুল আলমের বাবা আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার সদস্য ছিলেন।

তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, স্বজন এবং রাজনৈতিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে মরহুমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন,মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মরহুমার জানাজার নামাজ বুধবার ৪ মার্চ বেলা ৩ টায়। কুমিল্লা ময়নামতি শাহদৌলতপুর মৈশান বাড়ীতে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
error: Content is protected !!