বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম।।
কুমিল্লার বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক মাওলানা ফেরদাউস আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং মডেল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আউয়াল।

Post Inside

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোঃ তাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলীর সদস্যবৃন্দ- নুরুল ইসলাম, আব্দুর রহিম, বিএসসি সুমন ভূইয়া, মনিরুল ইসলাম, নেয়ামত উল্লাহ, রাজিবুল ইসলাম, নুরুল হুদা, সাইয়েদুল মুরসালিন, জোবায়ের হোসাইন, এমদাদুল হক, তফাজ্জল হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের মনোযোগসহ পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করেন এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে ইসলামী চিন্তাবিদ হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাঈদীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!