ব্রাহ্মণপাড়ায় গরু মোটাতাজাকরণে খামারীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গরু হৃষ্টপুষ্টকরণ (প্রডিউসার গ্রুপ) এর খামারীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

(২৫ জুন) বুধবার সকাল ১০টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়ের আয়োজনে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

Post Inside

উপকরণ সামগ্রীর মধ্যে ছিলো একটি মটর পাম্প, ম্যাট, ট্রলি, বেলচা ইত্যাদি। পিজি গ্রুপের ৩০ জন সদস্যদের মাঝে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান।

এসময় অফিস সহকারি জসিম উদ্দিন ,মাঠ সহকারি লুৎফারুল হক, হাবিবুর রহমান, আবু কাউছার সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, গরু হৃষ্টপুষ্টকরণে খামারীরা বেশি লাভবান হতে পারে।

গরু মোটাতাজাকরণে অল্প সময়ে অধিক লাভ পাওয়া যায়। খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে গবাদিপশু অসুস্থ কম হবে। সেজন্য খামারীদের পরিষ্কার পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরণে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!