ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে এক যুবক নিহতে মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

কুমিল্লা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নাম্বার ৭ তারিখ ১৯ আগস্ট ২০২৪ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Post Inside

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের মৃত্যু আব্দুস সালামের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!