ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষ মার্কায় ভোট চাইছেন সানজিদা ইসলাম সাইফা

শামীম রায়হান।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এসময় বিএনপি সমর্থিত প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তারকনিষ্ঠ পুত্রবধূ সানজিদা ইসলাম সাইফা।

Post Inside

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাসানপুর গ্রামের বিএনপির মনোনীত প্রার্থী ড.খন্দকার মোশারফ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।

তিনি প্রতিদিন পৌরসভাসহ এলাকার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

গণসংযোগকালে সানজিদা ইসলাম সাইফা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের জানমাল ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

এ সময় তিনি ভোটারদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন। স্থানীয় জনগণও তার গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাকে নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে বিএনপি মহিলাদলের নেত্রীরা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়।

আরো পড়ুন
error: Content is protected !!