মেঘনা নদীতে নিখোঁজ কিশোরকে খুঁজতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিউজ ডেস্ক।।
নরসিংদীর মাধবদীর মেঘনা নদীতে নিখোঁজ কিশোরকে খুঁজতে গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর হাতে প্লাস্টিকের ব্রেসলেট পরা ছিল।

আজ রোববার বেলা ১১টার দিকে মাধবদী থানার উত্তর চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাধবদীর ভঙ্গারচর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

Post Inside

পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে ইমন মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়। আজ রোববার সকাল থেকে তাকে উদ্ধারে ডুবুরির সহায়তায় উদ্ধার অভিযান চলছিল। এ সময় নদী থেকে অজ্ঞাতনামা অর্ধগলিত উলঙ্গ একজন পুরুষের মরদেহ পাওয়া যায়।’

নৌ-পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ওই ব্যক্তির হাতে প্লাস্টিকের ব্রেসলেট পরা ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অন্য কোথাও হত্যা শেষে তাঁকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন
error: Content is protected !!